`বাংলাদেশে গত এক বছরে নারী ও কন্যাশিশু ধর্ষণের সংখ্যা বেড়েছে`
নিউজওয়ান ডেস্ক
বাংলাদেশে চলতি বছর নারী ধর্ষণ এবং কন্যাশিশু নির্যাতনের ঘটনা গত বছরের তুলনায় বেড়েছে বলে দাবি করছে বাংলাদেশ মহিলা পরিষদ।
এই বিষয়ে সংস্থাটি আজ একটি রিপোর্ট প্রকাশ করে বলেছে, ২০১৭ সালে প্রথম ১০ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ১ হাজার ৭৩৭টি, আর গত বছর অর্থাৎ ২০১৬ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ৪৫৩টি।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বিবিসি বাংলাকে বলেন প্রতি বছরেই চার মাস পরপর তারা নারীর ওপর যৌন অপরাধ পরিস্থিতি সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করেন।
ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, গণধর্ষণ, হুমকি বা যৌন হয়রানির মতো অপরাধগুলোর তথ্য সংগ্রহের জন্য তারা ১৪টি সংবাদপত্র এবং তাদের শাখাগুলো থেকে পাওয়া তথ্য ব্যবহার করেন।
আয়েশা খানম বলেন, এ ধরণের সব অপরাধের সংখ্যাই বাড়ছে।
তিনি বলেন, বাংলাদেশে ২০১৬ সালে ধর্ষণের সংখ্যা ছিল ৭০৫ তাদের হিসেব মতে। ২০১৭ সালে এ সংখ্যা ৮৩৪-এ উঠেছে।
"গণধর্ষণের সংখ্যা ২০১৬তে ছিল ১৩৯ আর এ বছর সেটা ১৯৩তে উঠেছে।"
এ ধরণের অপরাধ বাড়ার পেছনে প্রধান কারণ হিসেবে পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক মানসিকতাকেই প্রধান বলে চিহ্নিত করেন আয়েশা খানম।
তার কথায়, এ ধরণের যৌন অপরাধ দমনের জন্য কঠোর আইন থাকা সত্বেও এটা বাড়ছে।
সূত্র : বিবিসি
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ