বছরে ৫ লাখ কর্মসংস্থান হচ্ছে: অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
ফাইল ছবি
প্রতিবছর দেশে গড়ে ৫ লাখ মানুষের কর্মসংস্থান হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার রাজধানীর আরামবাগে নটরডেম বিশ্ববিদ্যলয় বাংলাদেশ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশকে ধীরে ধীরে মধ্যম আয়ের ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। আর এ পরিকল্পনা অন্তর্ভূক্তিমূলক। যেখানে সব শ্রেণি-পেশার মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের সেবা ও উৎপাদনশীল খাতকে বহুমুখীকরনের পরিকল্পনা করা হচ্ছে। এতে করে প্রতি বছর নতুন কর্মসংস্থান তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দারিদ্রের হার ক্রমাগতভাবে কমে আসবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, এখন বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের হার ৭ শতাংশের উপরে। নিম্ন উন্নয়নশীল দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি আমরা। আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা আমরা উন্নত দেশের কাতারে দাঁড়াতে পারবো।
নবীনদের মাঝে অর্থনৈতিক উন্নয়নের চেতনা জাগ্রত করতে এই অনুষ্ঠানের আয়োজন করে নটরডেম বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মো. আজিজুর রহমান।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ