বঙ্গবন্ধুর মৃত্যুর পর দেশ উল্টোপথে চলেছিল: সংস্কৃতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দীর্ঘ আন্দোলন সংগ্রামের জীবনে সব সময় প্রগতিশীল মানুষকে কাছে টেনেছিলেন। এ দেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়তে চেয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর পর আমরা দীর্ঘ কয়েক দশক একুশ ও মুক্তিযুদ্ধের কথা বলতে পারিনি। বাংলাদেশ তখন উল্টোপথে চলেছে। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা হয়েছে।’
শনিবার দুপুরে নওগাঁর ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আজকে আমরা ছেলে-মেয়েদের মুখগুলো পাঠ্য বইয়ের পাতায় গুজিয়ে রাখছি। জিপিএ-৫ না পেলে জীবনটাই নাকি বৃথা। আজকে শিশু-কিশোরদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সুযোগ নেই। ফলে তারা তাদের ভেতরকার মানবিকতা হারিয়ে ফেলছে। ধীরে ধীরে সমাজ ও দেশ ধ্বংসের পথে চলে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।’
আসাদুজ্জামান নূর আরও বলেন, ‘যারা গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে, বোমাবাজি করে, হলি আর্টিজানে নিষ্পাপ, নিরাপরাধ মানুষকে গলা কেটে হত্যা করে তারা মানুষ নয়, তারা দানব। আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা দানবের সমাজ তৈরি করব নাকি মানবের সমাজ তৈরি করব। যদি মানবের সমাজ তৈরি করতে চাই তাহলে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই।’
একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের সাংসদ শহীদুজ্জামান সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একুশে পরিষদ নওগাঁর ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মনোয়ার হোসেন লিটন।
নিউজওয়ান২৪/টিআর
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ