ফের বাড়ছে গ্যাসের দাম
নিউজ ডেস্ক
ফাইল ছবি
দেশে আবারো গ্যাসের দাম বাড়ছে। তবে এবার এর আওতায় পড়বে শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও যানবাহন। বাসা-বাড়ি ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো এর আওতার বাইরে থাকবে।
দাম বাড়ানোর ব্যাপারে আগামীকাল সোমবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে গ্যাসের মূল্য কতভাগ বাড়ছে তা কমিশনের দায়িত্বশীল কেউ নিশ্চিত করেননি।
জানা যায়, গৃহস্থালি এবং বাণিজ্যিক ছাড়া সব ধরনের গ্যাসের দামই বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এনএলজি) খরচ মেটাতেই গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বলেও জানা গেছে।
এর আগে গ্যাসের দাম বৃদ্ধির ওপর জুলাই মাসে গণশুনানি হয়েছে। শুনানিতে প্রতি ঘনমিটার গ্যাসের গড় দাম ৭ টাকা ৩৯ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৯৫ পয়সা করার প্রস্তাব করেছে কোম্পানিগুলো। সব মিলিয়ে ৭৩ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
শুনানিতে পেট্রোবাংলার পক্ষ থেকে বলা হয়, ভ্যাট, ব্যাংক চার্জ, রিগ্যাসিফিকেশন চার্জসহ নানা ধরনের চার্জ যোগ করে আমদানি করা এলএনজির বিক্রয়মূল্য দাঁড়াবে ৩৩ টাকা ৪৪ পয়সা; যা বর্তমানে বিক্রিত গ্যাসের চারগুণ বেশি। শুনানি শেষ হওয়ার ৯০ কার্যদিবসের মধ্যে দাম বাড়ানোর ঘোষণা দেয়ার কথা।
এর আগে সবশেষ গত বছর মার্চ মাসে গ্যাসের দাম বাড়িয়েছিল সরকার। এর তিন মাস পরই গ্যাসের দাম ফের বাড়ানো হলেও হাইকোর্টের নিষেধাজ্ঞায় মার্চ মাসের নির্ধারিত দামে ফিরে গিয়েছিল গ্যাসের দাম। আইন অনুযায়ী একই অর্থবছরে দুই দফায় জ্বালানির দাম বাড়াতে পারে না বিইআরসি।
বিদেশ থেকে আমদানি করা এলএনজির কারণেই মূলত এবার গ্যাসের দাম বাড়ছে বলে জানা গেছে।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ