ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

ফের পেছাল বিএনপির জনসভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে রোববার করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বিষয়টি নিসচিত করে বলেন, অনিবার্য কারণবশত আগের ঘোষিত তারিখে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। সে কারণে ডিএমপিকে সমাবেশের নতুন তারিখ জানিয়েছে চিঠি দেয়া হয়েছে।

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনসভার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ২৯ তারিখের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর জনসভা করার পরামর্শ দেন। সে অনুযায়ী লিখিত আবেদন জমা দেয়া হয়েছে।

এর আগে গত সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ২৭ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা দেন।

নিউজওয়ান২৪/টিআর

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত