ফের ক্ষমতায় এলে বিমানবাহিনীর সুযোগ বাড়ানো হবে
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে বিমান বাহিনীর সদস্যদের সব ধরণের সুযোগ সুবিধা বাড়ানো হবে। বিমান বাহিনীকে আরো আধুনিকায়ন করা হবে।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে এয়ার মুভমেন্ট ফ্লাইট কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য বাহিনীর মতো বিমান বাহিনীও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আকাশ রক্ষায় কাজ করে যাচ্ছে। তাদের অবদান অনস্বীকার্য।
বিমান বাহিনীর আধুনিকায়নে তার সরকারের নেয়া নানা উদ্যোগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারলে বিমান বাহিনীর সদস্যদের সুযোগ সুবিধা বাড়ানো হবে। তাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যত গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেয়া হবে।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়