প্রধানমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের বিদায়ী সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। প্রায় পৌনে চার বছর বাংলাদেশে অবস্থানকালে বার্নিকাট প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। এ জন্য বার্নিকাট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
জানা গেছে, সাক্ষাৎকালে আসন্ন নির্বাচন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে জানান, এসব পদক্ষেপ অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনা বলেন, নির্বাচনের সময়ে যেকোনো ধরনের নির্বাচন পর্যবেক্ষক দলকে স্বাগত জানাতে তার দল প্রস্তুত রয়েছে।
নিউজওয়ান২৪/এমএম
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়