প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। এখানে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। সে অনুযায়ী পড়াশোনা করতে হবে। এ প্রতিযোগিতা শুধু দেশের ভিতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতায় টিকে থাকতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইনে হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি আরো বলেন, তোমাদের চেষ্টা থাকতে হবে দেশকে জানা, পৃথিবীকে জানা। আর তোমাদের মাঝে সততা ও দেশপ্রেম থাকতে হবে। তাহলেই আমরা এগিয়ে যাব।
এছাড়া রাষ্ট্রপতি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষকদেরকেও পড়াশোনা করতে হবে। বেশি বেশি জানতে হবে। তাহলেই শিক্ষার্থীরা জানতে পারবে, তারা আলোকিত হবে।
হাজী তায়েব উদ্দিন স্কুল প্রতিষ্ঠার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, এ স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে কৃষকের দ্বারে দ্বারে গিয়ে ধান সংগ্রহ করেছি। ধানের বোঝা আমি নিজের মাথায়ও নিয়েছি। স্কুলটি প্রতিষ্ঠায় সে সময় যারা সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্টের বিচারপতি আমির হোসেন, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সরওয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান ও মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাহিদ ভূঁইয়া।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বৈষ্ণব, প্রাক্তন ছাত্র ঢাকা কলেজের উপাধ্যক্ষ নেহাল আহমেদ তরুণ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতি।
নিউজওয়ান২৪
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ