`প্রতিবেশী আগে, কিন্তু বাংলাদেশ সবার আগে`
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশকে ভালোবাসায় সিক্ত করে বলেছেন, ‘প্রতিবেশী আগে, কিন্তু বাংলাদেশ সবার আগে। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর আমার কাছে প্রস্তাব আসে কোন দেশে সবার আগে সফর যেতে চান। আমি বলি, সবার আগে প্রতিবেশী বাংলাদেশে সফরে যাবো’।
সোমবার ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনসহ ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এসময় সুষমা স্বরাজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে উদ্দেশ্য করে বলেন, ‘তিনি আমাকে দিদি বলেন, আমি তাকে দাদা বলি। সম্পর্কটা এখন পারিবারিক হয়েছে। সম্পর্ক যখন পারিবারিক ও সাংস্কৃতিক হয়, তখন সেটা ভিন্ন মাত্রা পায়’।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর বিষয়ে সুষমা স্বরাজ বলেন, এক বছরের মধ্যে প্রকল্পগুলোর কাজ শেষ হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যা ‘সুপারসনিক’ গতিতে সম্পন্ন হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর, বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক প্রমুখ।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ