পূবালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি
তাজা খবর ডেস্ক
নতুনদের স্বপ্নের ব্যাংকিং ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড। ‘সিনিয়র অফিসার’ পদে ১০০ জন, ‘অফিসার’ পদে ১৫০ জন এবং বিজ্ঞপ্তিতে উল্লেখিত দেশের বিভিন্ন জেলায় ‘ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট টেলার’ পদে ২০০ জনসহ মোট ৪৫০ জনকে এই নিয়োগ দেওয়া হবে।
সিনিয়র অফিসার :
এমকম, এমবিএস, এমবিএ, এমবিএম বা স্নাতকোত্তর পাস
শিক্ষাজীবনের ন্যূনতম তিনটি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে।
তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।
বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
অফিসার :
এমকম, এমবিএস, এমবিএ, এমবিএম বা স্নাতকোত্তর পাস
শিক্ষাজীবনের ন্যূনতম দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে
তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না
বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট টেলার :
স্নাতক পাস
উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের পদটিতে নিয়োগ দেওয়া হবে না।
বাংলা ও ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।
বয়স : গত ৩১ জানুয়ারি, ২০১৭ অনুযায়ী সাধারণ প্রার্থীদের বয়স অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। পূবালী ব্যাংকে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন : শিক্ষানবিশকালে সিনিয়র অফিসার পদের জন্য নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ৩৫ হাজার টাকা, অফিসার পদের জন্য ৩০ হাজার এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট টেলার পদের জন্য ২০ হাজার টাকা।
আবেদনের শেষ তারিখ : ১৬ মার্চ, ২০১৭ বিকেল ৬টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা পূবালী ব্যাংকের ওয়েবসাইট (www.pubalibangla.com/career.asp) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ