ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

‘পিলখানায় জড়িত পলাতকদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে’

তাজা খবর ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ১২:২২, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত পালাতকদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার সকালে পিলখানা ট্রাজেডির ৮ম বার্ষিকীতে ওই ঘটনায় নিহতদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে, পালাতকদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যারা কারান্তরীণ তাদের অনেকেই সাজা ভোগ করতে শুরু করেছেন। আর যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের সাজা বাস্তবায়নে কার্যক্রম চলমান আছে।

শহীদদের পরিবারের পক্ষ থেকে এ দুইদিনকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবির বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘আমরা এই দিনটিকে যথাযোগ্য ভাবে পালন করে আসছি।’

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টার পরপরই পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে এক নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়। সেদিন ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।

নিউজওয়ান২৪.কম

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত