২১ আগস্ট গ্রেনেড হামলা
পলাতকরা কে কোথায়?
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ঐতিহাসিক রায় ঘোষিত হবে আজ বুধবার। এই মামলার আসামি মোট ৫২ জন। এরমধ্যে ৩১ জন আসামি কারাবন্দি রয়েছেন। অন্যান্য মামলায় ফাঁসি হয়েছে তিনজনের। তবে তারেক রহমানসহ এখনো পলাতক রয়েছে ১৮ জন আসামি।
নয়জন আসামি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করছে বলে জানা গেছে। ভারতে কারাবন্দি রয়েছে দুইজন। অন্য সাত আসামির অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বিএনপি নেতা হারিছ চৌধুরীও সেখানেই রয়েছেন বলে জানা গেছে। তাদের ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।
আরব আমিরাতে রয়েছেন বিএনপি নেতা মোফাজ্জল হোসেইন কায়কোবাদ ও হরকাতুল জিহাদ নেতা জাহাঙ্গীর বদর। তৎকালীন ডিজিএফআই’র কর্মকর্তা মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন আছেন যুক্তরাষ্ট্রে। অন্যদিকে লে. কর্নেল (বরখাস্ত) সাইফুল ইসলাম জোয়ারদার অবস্থান করছেন কানাডায়।
২১ আগস্ট গ্রেনেড হামলার অন্যতম দুই আসামি মাওলানা তাজউদ্দিন ও তার ভাই বাবু ওরফে রাতুল বাবু দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন বলে জানা গেছে। আর পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ হানিফ রয়েছে থাইল্যান্ডে। এছাড়া ভারতের কারাগারে বন্দি আছে দুই জঙ্গি— আনিসুল ইসলাম মোরসালিন ও মুহিবুল ইসলাম মুত্তাকিন।
গ্রেনেড হামলার অন্য আসামির অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। তারা হলেন- হরকাতুল জিহাদ নেতা শফিকুর রহমান, আব্দুল হাই, দেলোয়ার হোসেন জোবায়ের ওরফে লিটন, খলিলুর রহমান ও ইকবাল এবং পুলিশ কর্মকর্তা খান সাঈদ হাসান ও ওবায়দুর রহমান।
পলাতক আসামিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ