পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’: কাদের
শরীয়তপুর প্রতিনিধি
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা বহুমুখী সেতুর নামকরণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মূল সেতুর ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আর প্রকল্পের সার্বিক কাজ শেষ হয়েছে ৫৯ ভাগ।
শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় নদীশাসনে নিযুক্ত চীনা প্রতিষ্ঠান সিনোহাইড্রোর প্রকল্প এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের জানান, আগামী ১৩ অক্টোবর সার্বিক কাজের ৬০ ভাগ সম্পন্ন হবে। যার মধ্যে থাকা পদ্মা সেতুর মাওয়া থেকে মাদারীপুরের ভাংগা পর্যন্ত এপ্রোচ সড়ক, এক হাজার ৩০০ মিটার নদী রক্ষা কাজ এবং পদ্মা সেতুতে রেলওয়ের বক্স স্ল্যাব ওই দিনই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর কাজ সঠিক সময়ে সম্পূর্ণ হত। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু দেরি হচ্ছে।
এসময় শরীয়তপুর ও মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজওয়ান২৪/টিআর
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ