পদ্মা সেতুর নাম হবে `শেখ হাসিনা সেতু`: সেতুমন্ত্রী
নিউজ ডেস্ক
ফাইল ছবি
পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পদ্মা সেতু এলাকা সফরকালে আজ (শনিবার) মুন্সীগঞ্জের মাওয়ায় তিনি একথা বলেন।
এ সময় তিনি বলেন, ১৩ অক্টোবর সেতুর নির্মাণকাজ দেখতে যাবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ৬০ ভাগ নির্মাণ কাজের ঘোষণা দেবেন। এ সময় প্রধানমন্ত্রী রেল সংযোগ প্রকল্পেরও উদ্বোধন করবেন বলেও জানান সেতুমন্ত্রী।
মন্ত্রী বলেন, পদ্মা সেতুর সার্বিক কাজের ৫৯ শতাংশ অগ্রগতি হয়েছে। আর মূল সেতুর ৭০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।
এর আগে গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে ঢাকা ফিরছিলেন। পথে তিনি স্বপ্নের পদ্মা সেতুর অগ্রগতি দেখেন আকাশ থেকেই।
উল্লেখ্য, পদ্মা সেতু নির্মাণের কাজ এখন চলমান রয়েছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারে পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয়।
নিউজওয়ান২৪
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ