নেপিডোতে মন্ত্রীদের বৈঠক শুরু, মন্ত্রীরা বসবেন দুপুরে
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
নেপিডোতে বাংলাদেশ-মিয়ানমার সিনিয়র অফিসিয়াল পর্যায়ের বৈঠক চলছে। মিয়ানমার সফররত বাংলাদেশ প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আজ মঙ্গলবার সকাল ৯টায় রাজধানী নেপিডোর হরাইজন লেক ভিউ রিসোর্টে এ বৈঠকে বসেন।
দুপুর ১২টা পর্যন্ত বৈঠক চলবে। বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন। মিয়ানমারের ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রসচিব ইউ টিন মায়েন্ট।
গুরুত্বপূর্ণ এ বৈঠকের পর দুপুর ২ টা থেকে ৪ টা পর্যন্ত দেশটির মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স এর কনফারেন্স রুমে মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক হবে। সই হবে সমঝোতা স্মারক।
রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল সোমবার মিয়ানমার যায়। সফরের প্রাক্কালে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে রোহিঙ্গাদের দ্রুত ফেরত নেওয়া বা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা ব্যক্ত করা হয়।
বাংলাদেশ প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, কোস্টগার্ড মহাপরিচালক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ