‘নির্বাচনের আগে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা’
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জাতীয় নিবার্চনকে সামনে রেখে দেশি-বিদেশী একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
শুক্রবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন, শেখ হাসিনা একটি ছোট দেশের প্রধানমন্ত্রী হয়েও বিশ্ব নেতৃত্বে অধিষ্ঠিত হয়েছেন। তার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। বিশ্ব নেতারাও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে আজ প্রশংসায় পঞ্চমুখ।
সভায় প্রধান আলোচক উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম বলেন, শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজকে বিশ্বে একটি রোল মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।
সংগঠনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।
নিউজওয়ান২৪
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ