নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সুযোগ নেই
নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং রাজনৈতিক পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে। সব রাজনৈতিক দল নির্বাচনের দিকে তাকিয়ে আছে।’
বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘ভুতুড়ে মামলা’ হচ্ছে বলে দলটির অভিযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির অভিযোগ সত্য নয়। তারা মিথ্যা বলছে। যদি এবিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকে তাহলে ব্যবস্থা নেয়া হবে।’
জঙ্গি সমস্যা নিয়ে মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবিষয়ে সতর্ক রয়েছে এবং জঙ্গি হামলার কোনো হুমকি নেই।’
মাদকবিরোধী অভিযানের বিষয়ে আমু বলেন, মাদকের বিরুদ্ধে অভিযানের ফলে মাদক ব্যবহার হ্রাস পেয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবিষয়ে আরও সাবধান থাকতে বলা হয়েছে।
বৈঠক সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদের নির্দেশ দেয়া হয়েছে।
সূত্রঃ ইউএনবি
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ