‘নির্বাচনকালীন সরকার রুটিনওয়ার্ক হিসেবে কাজ করে’
নিউজ ডেস্ক
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনকালীন সরকার রুটিনওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না।
রোববার গণভবনে বিএমএ’র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চিকিৎসকদের দাবি পূরণের বিষয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যদি দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে দাবিগুলো মেনে নেয়া হবে। তবে আমরা এরইমধ্যে চিকিৎসাখাতে অনেক উন্নয়ন করেছি।
তিনি বলেন, চিকিৎসা সেবা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার। সাড়ে ১৮ হাজার চিকিৎসাকেন্দ্র থেকে দেশবাসী চিকিৎসা সেবা পাচ্ছেন। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার যাদের সঙ্গতি নেই, তাদের চিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
তিনি আরো বলেন, আমরা দশ বছর ক্ষমতায় থেকে মানুষের সেবা করার চেষ্টা করেছি। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা ছিল জাতির জনকের উদ্দেশ্য। সেটাকে কর্তব্য হিসেবে মনে করে দেশের জন্য কাজ করছি। নিজেরা কি পেলাম না পেলাম এটা নিয়ে ভাবছি না। মানুষকে কিভাবে দেয়া যায় আমরা এই প্রত্যয় নিয়ে কাজ করছি।
নিউজওয়ান২৪/এমএম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ