ধর্মঘট স্থগিত, শুরু হয়েছে মাংস বিক্রি
তাজা খবর ডেস্ক
ফাইল ফটো
মাংস ব্যবসায়ীদের টানা ছয় দিনের ধর্মঘটের পর আজ রোববার রাজধানীর অনেক জায়গায় পশুর মাংস বিক্রি হচ্ছে।
মাংস ব্যবসায়ীরা জানিয়েছেন, রোববার সাধারণত ঢাকায় পশু জবাই করা হয় না। কিন্তু ভোক্তার চাহিদার কথা বিবেচনা করে আজ এই নিয়ম শিথিল করা হয়েছে।
বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, গত সোমবার থেকে শুরু হওয়া ধর্মঘট গতকাল শনিবার শেষ হয়েছে। আজ থেকে ধর্মঘট নেই। এমনিতে রোববার ঢাকায় পশু জবাই হয় না। কিন্তু ছয় দিনের ধর্মঘটের প্রেক্ষাপটে এই নিয়ম শিথিল করায় আজ রাজধানীর অনেক জায়গায় পশুর মাংস বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, গাবতলী পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধসহ চার দফা দাবিতে টানা ছয় দিনের ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি।
মাংস ব্যবসায়ীদের দাবির বিষয়ে আজ বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but...
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়