ধর্মঘটের পর রাজধানীতে শুরু হয়েছে যান চলাচল
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
পরিবহন শ্রমিকদের টানা ৪৮ ঘণ্টা ধর্মঘটের পর শুরু হয়েছে যানবাহন চলাচল। মঙ্গলবার ভোর ৬টা থেকে ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে গণপরিবহন ছেড়ে গেছে। এছাড়া দূরপাল্লার বাসগুলোও যাত্রী নিয়ে রওনা দিয়েছে। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকালে থেকে গণপরিবহন চলাচল শুরু করায় স্বস্তিতে সাধারণ যাত্রীরা। ‘তুরাগ পরিবহনের চালক আরাফাত হোসেন বলেন, ফেডারেশন থেকে বলা হয়েছে আজ (মঙ্গলবার) সকাল থেকে বাস নিয়ে বের হওয়ার জন্য। আমরা বাস নিয়ে বের হয়েছি।’
ধর্মঘটের আহ্বানকারী সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, ‘আমাদের নির্ধারিত ৪৮ ঘণ্টার কর্মবিরতি শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে সব যানবাহন চলাচল শুরু করেছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। কোথাও কোনও সমস্যা হচ্ছে না।’
যানবাহন চলাচল শুরু মঙ্গলবার সকালে সায়েদাবাদ টার্মিনালে গিয়ে দেখা গেছে, একের পর এক পরিবহন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে।
এ টার্মিনালে বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, সকাল থেকে আন্তঃনগরসহ দূরপাল্লার সব পরিবহন চলাচল শুরু করেছে। শ্রমিকরা কাজে যোগদান করেছে।
একই কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দফতর সম্পাদক সাম দানি খন্দকার। তিনি বলেন, ‘ধর্মঘটের নির্ধারিত সময় তো শেষ হয়েছে। এখন সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। পরিবহনও নামছে।’
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়