‘ধনীর ছেলে হলেও পার পাবেনা আইন সবার জন্যে সমান’
তাজা খবর ডেস্ক
আসাদুজ্জামান খান কামাল : ফাইল ফটো
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আইন সবার জন্যে সমান। আপন জুয়েলার্সের মালিকের ছেলে যত ধনীর ছেলেই হোক শাস্তি তাকে পেতেই হবে। রোববার বিকালে ফেনী পৌর প্রাঙ্গণে আয়োজিত জেলা কৃষক লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি অবশ্যই আগামী নির্বাচনে আসবে কারণ নির্বাচনে আসা ছাড়া তাদের উপায় নেই। তারা চেয়েছিল আগুন সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যাবে কিন্তু তা সম্ভব হবে না। ২০৩০ লাগবেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন অনুযায়ী ২০২১ সালেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে।’
এ সময় তিনি বলেন, ‘এক সময় আমাদের দেশ ছিল খাদ্য ঘাটতির দেশ, আজ সে দেশ পরিণত হয়েছে খাদ্য উদ্বৃত্তের দেশে। একটা সময় আসবে- যখর প্রজন্ম ভুলে যাবে এ দেশের মানুষ এক সময় দরিদ্র ছিল। মানুষ না খেয়ে মারা যেত। আজ সে অবস্থা থেকে অনেক দূরে সকল নাগরিক এখন খেয়ে পরে বেঁচে আছে।’
মন্ত্রী বলেন, ‘এক সময় কৃষককে অধিক দামে সারসহ কৃষিপণ্য ক্রয় করতে হত। এখন কৃষক ন্যায্য দামে কৃষি পণ্য কিনে নিজের ভাগ্য বদল করতে পারে। আর তার কারণে সবজি চাষে সারা বিশ্বে ২য় অবস্থানে আছে বাংলাদেশ। মাছ চাষে আছে ৪র্থ অবস্থানে।’
জঙ্গি দমনের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘দেশে জঙ্গি একেবারে নির্মূল হয়নি তবে নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।’
বিকাল সাড়ে ৬ টার দিকে অনুষ্ঠানের সম্মেলন উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোতাহের হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লায়লী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বি.কম, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জাহানারা বেগম সুরমা এমপি প্রমুখ।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ