দ্বিতীয় দফা রিমান্ডের মুখে শফিক রেহমান
স্টাফ রিপোর্টার
শফিক রেহমান -ফাইল ফটো
ঢাকা: প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা ষড়যন্ত্রের মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল (শুক্রবার) আবারও শফিক রেহমানের রিমান্ড আবেদন করবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ (বৃহস্পতিবার) শফিকের ৫ দিনের রিমান্ড শেষে এমনটাই জানান ঢাকা মহানগর (দক্ষিণ) ডিবির ডিসি মাশরুকুর রহমান খালেদ।
তিনি বলেন, “ইতিমধ্যেই শফিক রেহমানকে জিজ্ঞাসাবাদে সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যা পরিকল্পনা করার বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এই পরিকল্পনায় আরো কেউ যুক্ত আছে কি না, তা জানার জন্য শুক্রবার আদালতের কাছে শফিক রেহমানের দ্বিতীয় দফায় রিমান্ড আবেদন করবেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসি হাসান আরাফাত।”
তবে দ্বিতীয় দফায় কয় দিনের রিমান্ড আবেদন করা হতে পারে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি ডিবির এই কর্মকর্তা।
এর আগে, বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূখপাত্র মনিরুল ইসলাম বলেছিলেন, “জিজ্ঞাসাবাদে শফিক রেহমান ২০১২ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী জাসাস নেতা ও তার ছেলে রিজভী আহমেদ সিজারের সঙ্গে একাধিকবার বৈঠকের কথা স্বীকার করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে নানান তথ্যও বিভিন্ন সময় সংগ্রহ করেছেন। তাকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়ার পর তার বাসা থেকে এফবিআই’র বেশ কিছু কাগজপত্রও জব্দ করা হয়েছে।”
উল্লেখ্য, শনিবার (১৬ এপ্রিল) সাংবাদিক শফিক রেহমানকে তার নিজ বাসায় সাংবাদিক পরিচয়ে প্রবেশের পর ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। প্রথমে দেশদ্রোহিতার মামলায় তাকে গ্রেফতারের কথা জানানো হলেও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় অশীতিপর শফিককে। একই দিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ