দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
ছবি সংগৃহীত
চারদিনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত ১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে, সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন। এ সময় তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
বিমানে ওঠার আগে প্রধানমন্ত্রী মক্কায় জুমার নামাজ আদায় করেন। আগের রাতে ওমরাহ পালন করেন তিনি ও তার সফরসঙ্গীরা।
এই সফরে সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
সৌদি বাদশা বাংলাদেশে চলমান উন্নয়নের ধারাবাহিকতা রাখার উপর জোর দিয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়