ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

দু্ই হাজার ৫০৬ জনকে সেনা কল্যাণ সংস্থার উচ্চ মাধ্যমিক বৃত্তি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৭, ৩০ আগস্ট ২০১৬   আপডেট: ২৩:৩০, ৩০ আগস্ট ২০১৬

আজ বুধবার (৩০ আগস্ট ২০১৬) বেলা ১১টায় সেনা কল্যাণ সংস্থার (এসকেএস) সম্মেলন কক্ষে ১৩১তম উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাবৃত্তি মঞ্জুরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সেনা কল্যাণের চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, এনডিইউ, পিএসসি। 

সভায় সংস্থার মহাপরিচালক (কল্যাণ) ছাড়া আরও উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান সদর দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিক্ষা বৃত্তি মঞ্জুরী কমিটির সভায় জিপিএ-৪.০০, জিপিএ-৫.০০ ও গোন্ডেন জিপিএ ৫.০০ প্রাপ্ত সর্বমোট দু্ই হাজার ৫০৬ জন ছাত্র/ছাত্রীকে সেনা কল্যাণ সংস্থার বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থ বছরে সেনা কল্যাণ সংস্থা ৬ষ্ঠ শ্রেণি হতে স্নাতকোত্তর পর্যন্ত মোট ১০ হাজার ৩৫ জন মেধাবী ছাত্র/ছাত্রীকে বৃত্তি প্রদান করেছে।

নিউজওয়ান২৪.কম/আরকে

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত