দু`বছরে যানজটমুক্ত সড়ক উপহার দেবো: ডিএসসিসি মেয়র
নিজস্ব প্রতিবেদক
ছবিঃ সংগৃহীত
আগামী দুই বছরের মধ্যে রাজধানীকে যানজটমুক্ত নিরাপদ সড়ক উপহার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বৃহস্পতিবার নগর ভবনে মেয়রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত গণ-পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ ঘোঘণা দেন।
সাঈদ খোকন বলেন, কমিটির প্রধান কাজ হবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে এনে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্যে রুট রেশনালাইজ করে শহরের বাসগুলো নির্দিষ্ট কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে চলাচলের ব্যবস্থা করা।
তিনি বলেন, প্রয়াত মেয়র আনিসুল হক এ কাজে যতটুক অগ্রগতি করে গেছেন, সেখান থেকে যদি কোথাও কোনও সংযোজন-বিয়োজন প্রয়োজন হয়, সেটা করেই এগিয়ে যাবে এ কমিটি। আগামী দুই বছরের মধ্যে এ কমিটি একটি নিরাপদ সড়ক উপহার দিতে পারবে।
মেয়র বলেন, যানজটমুক্ত সড়ক উপহার দেয়ার পাশাপাশি বায়ু দূষণ রোধকল্পে কিভাবে পরিবেশ সম্মত বাস পরিচালনা করা যায়, তা নিয়েও কাজ করবে এ কমিটি। তিনি রাজধানীবাসীকে তাদের ওপর আস্থা রাখার আহ্বান জানান।
সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের মতামত আহ্বান করে মেয়র আরও বলেন, বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি, নাগরিক ও শিক্ষার্থীরাও যদি কোনও পরামর্শ দেন, তাহলে সেগুলো বিশদভাবে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।
তিনি আরো বলেন, উন্নত দেশের শহরগুলোর মতো রাজধানীতেও প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে পরিবহনে শৃঙ্খলা ও সড়কে নিরাপত্তাহীনতা দূর করারও চিন্তা-ভাবনা রয়েছে।
নিউজওয়ান২৪/টিআর
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ