দু`পক্ষের সংঘর্ষে যুবক নিহত
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ছবি সংগৃহীত
সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু`পক্ষের সংঘর্ষে আব্দুল মালেক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের ২নং খলিফাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মালেক শহরের দত্তবাড়ী মহল্লার ছানোয়ার হোসেনের ছেলে। পুলিশ ঘটনার সাথে জড়িত নজরুল নামে একজন আটক করেছে।
সদর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, শহরের ২ন খলিফাপট্টির কানু জুয়েলার্সের সামনে নিহত মালেকের বড় ভাই মুছার কাছে পাওনা টাকা চাইতে গেলে জানপুর মহল্লার নজরুলের সাথে তার তর্ক হয়। এক পর্যায়ে মুছা তার ভাই মালেকসহ কয়েকজনকে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনলে দু`পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় নজরুলের লোকজন মালেকসহ দুজনকে রড দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর মালেক মারা যায়। ঘটনার পরপরই নজরুলকে আটক করা হয়েছে।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ