দশম সংসদের শেষ অধিবেশন শুরু বিকেলে
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন রোববার থেকে শুরু হচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে ৪টায় অধিবেশন বসবে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী এটিই হতে পারে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির সদস্যরা এ সভায় অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিল পাস হবে, নতুন কোন বিল উত্থাপন করার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
সংবিধান অনুযায়ী চলতি সংসদের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের কাউন্ট ডাউন শুরু হবে ২৮ অক্টোবর থেকে। সে হিসেবে এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।
সংসদের আইন শাখা সূত্র জানায়, চলতি অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস হবে। সংসদের ২২তম অধিবেশনটি শেষ হয়েছিল ২০ সেপ্টেম্বর। শুরু হয়েছিল ৯ সেপ্টেম্বর। সেই অধিবেশন ১০ কার্যদিবসের মধ্যে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনসহ ১৮টি বিল পাস করার রেকর্ড গড়ে দশম সংসদ।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়