থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার আগেই অনুষ্ঠান শেষ করার নির্দেশ
নিউজওয়ান ডেস্ক
থার্টিফার্স্ট নাইট অর্থাৎ ৩১ ডিসেম্বর বিকেল থেকে ১ জানুয়ারি সকাল পর্যন্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেইসঙ্গে ওইদিন সন্ধ্যার আগেই সব অনুষ্ঠান শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। থার্টি ফাস্ট নাইট উদযাপন ও বড়দিন উপলক্ষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনমানুষের নিরাপত্তার স্বার্থে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান সন্ধ্যার আগেই শেষ করতে হবে। এ ছাড়া ওইদিন রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, ধানমণ্ডিসহ অভিজাত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে। এ কাজে অতিরিক্ত পাঁচ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।
৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুধু শিক্ষার্থীরা ছাড়া বাইরের কেউ অবস্থান করতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া আগামী ২৫ ডিসেম্বর বড়দিনেও গির্জাসহ খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নিউইয়র্কে হামলার সঙ্গে জড়িত আকায়েদ উল্লাহর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আকায়েদ উল্লাহ মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তাদের আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছে। তবে তাঁর আত্মীয়স্বজন কেউ এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন কি না সেটাই খতিয়ে দেখছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ