সুষমা-রওশন বৈঠক
তিস্তা পানি বন্টনের দ্রুত সমাধান চেয়েছি: রওশন
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
তিস্তা নদীর পানি বন্টন সমস্যার দ্রুত সমাধানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সহযোগিতা কামনা করেছেন দশম সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
রবিবার (২২ অক্টোবর) রাতে সোনারগাঁও হোটেলে বৈঠকে এই অনুরোধ জানান বলে পরে সাংবাদিকদের জানান রওশন এরশাদ।
তিনি বলেন, ‘তিস্তার পানি বন্টন বিষয়ে আলোচনা হয়েছে, আমরা এর দ্রুত সমাধান চেয়েছি। পরে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারত এ বিষয়ে আন্তরিক। তিনি এই সমস্যার সমাধান হবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন।’
কীভাবে সমাধান হবে জানতে চাইলে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন বলেন, ‘চুক্তির মাধ্যমেই বিষয়টির সমাধান হবে।`
ত্রিশ মিনিটের এই বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে বেগম রওশন এরশাদের সাথে আরও উপস্থিত ছিলেন- সংসদে বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, সাংসদ নুরে হাসনা লিলি চৌধুরী, ফখরুল ইমাম, এসএম ফয়সল চিশতি ও নুরুল ইসলাম মিলন প্রমুখ।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ