ঢাবি ছাত্রলীগের সংবর্ধনয় এমএ গনি
স্টাফ রিপোর্টার
সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র গণসংবর্ধনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
১৯ এপ্রিল রাত সাড়ে আটটায় এ সম্বর্ধনার আয়োজন করা হয়।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের উদ্যোগে অনুষ্ঠিত ছাত্র গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে নেতাকর্মীরা যোগ দেন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন ঢাবি ছাত্রলীগের মহিলা নেত্রীবৃন্দ।
এমএ গনি তার বক্তৃতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আইয়ুব বিরোধী আন্দোলন থেকে শুরু করে ’৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ এর ১৫ আগস্ট পরবর্তী সময়ের কিছু ঘটনাবহুল ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ঢাবি ছাত্রলীগ নেতা ও বর্তমানে স্পেন আওয়ামী লীগ নেতা রিজভী আলম।
তিনি তার বক্তব্যে অতীতের ন্যায় আগামী দিনেও ঢাবি ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত পাহারাদার হিসেবে কাজ করে সুনাম অক্ষুণ্ণ রাখবে- এই আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশে এক সংক্ষিপ্ত রাজনৈতিক সফরে আসা এমএ গনি একই দিন বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় অন্যান্য নেতার মধ্যে উপস্থিত ছিলেন বাহাউদ্দীন নাসিম, ড. হাছান মাহমুদ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার, সুজিত রায় নন্দী, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সাহাজাদা মহিউদ্দীনসহ অনেকে।
এমএ গনি বিভিন্ন দেশে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের বর্তমান কার্যক্রমের কথা সবার সামনে তুলে ধরেন।
নিউজওয়ান২৪.কম/ওএ
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but...
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়