ঢাকায় আসছেন সুষমা
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
আগামী রবিবার (২২ অক্টোবর) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
বৃহস্পতিবার(১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী নির্বাচন, রোহিঙ্গা ইস্যু ও বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ইস্যুতে কথা বলতে ঢাকায় আসছেন সুষমা। এর আগেও একবার সম্ভ্যাব্য তারিখ করেও আসেননি সুষমা।
২০১৫ সালের জুনে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশ সফর করেন। চলতি বছরের এপ্রিলে ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথ কমিশনে সভাপতিত্ব করবেন সুষমা স্বরাজ এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বৈঠকে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়েও আলোচনা হবে। সুষমা স্বরাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে শেখ হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের বৈঠক হয়। এছাড়া নিউ ইয়র্ক থেকে আবু ধাবিতে যাওয়ার সময় একই ফ্লাইটে ছিলেন শেখ হাসিনা ও সুষমা স্বরাজ।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ