জেনেভার উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পাঁচ দিনের এ সফরে বিনিয়োগ ও উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত দুটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি।
সোমবার ভোররাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন রাষ্ট্রপতি। স্ত্রী রাশিদা খানম, পরিবারের কয়েকজন সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, ঢাকায় কূটনৈতিক কোরের ডিন এবং তিন বাহিনী প্রধানসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুবাইতে কয়েক ঘণ্টার যাত্রা বিরতি করে আবদুল হামিদ সেখান থেকে জেনেভার উদ্দেশে রওনা দেবেন।
দুটি সম্মেলন শেষে আগামী ২৭ অক্টোবর আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়