‘জিরো প্লাস জিরো ইকুয়েল টু জিরো’
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
জাতীয় ঐক্যের ফল শূন্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এর ফল শূন্য। এসব দিয়ে কিছুই হবে না। উল্টো আরো জানতে চান- জাতীয় ঐক্য কারা করেছে। এরপর তিনি বলেন, জিরো প্লাস জিরো ইকুয়েল টু জিরো জিরো জিরো।
রোববার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেল একাডেমি আয়োজিত ‘নারীর শিক্ষা ও ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। বাংলাদেশ ফিমেল একাডেমি মিলনায়তনে এই সেমিনার হয়।
সেমিনার শেষে সাংবাদিকেরা অর্থমন্ত্রীর কাছে জানতে চান, নির্বাচনকারী সরকারে কারা থাকবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে, তারাই নির্বাচনকালীন সরকারে থাকবে। অন্য কেউ থাকবে না। ২০১৪ সালে যে প্রক্রিয়ায় দেশে নির্বাচন হয়েছে, সেভাবেই এই দেশে নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচনের পরীক্ষা এই দেশে হয়ে গেছে। তাই যথাসময়েই নির্বাচন হবে।
বিএনপির মতো একটি বড় দলকে নির্বাচনে আনার বিষয়ে সরকারের কোনো বিশেষ উদ্যোগ আছে কি না, তা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, কোনো বিশেষ উদ্যোগ নেই। বিএনপি একসময় বড় দল ছিল। এখন আছে কি না আমার সন্দেহ আছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জনসেবায় মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এই দেশের মানুষ ভালো, তাদের কোনো কিছুর সুযোগ দিলে তারা পথ বের করে নেয়। যেকোনো ভালো কাজ তারা করতে পারে।
শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ কিছু উদ্যোগের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ কিছু চিন্তাভাবনা আছে। কিন্তু আমি তার সব কথা রাখতে পারি না। তার মানে এই নয় যে এসব চিন্তাভাবনা ভালো নয়। সমস্যা হচ্ছে টাকার। প্রধানমন্ত্রী চান একেবারে গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষাকে বিনা মূল্যে করে দিতে। তার কথা হলো মানুষ শিক্ষিত হলে মানসিকতায় পরিবর্তন আসে, দেশপ্রেম আসে। যেকোনো কাজ তারা করতে পারে। আমি বলেছি, এটা ধীরে ধীরে করতে হবে।
বাংলাদেশ ফিমেল একাডেমির দাতা সদস্য ও সিলেট-৩ আসনের এমপি মাহমুদুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক, সুনামগঞ্জে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এমরান হোসেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ।
বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল আলম, ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য কায়েছ চৌধুরী, পলা ইসলাম, আবদুল মোতালেব, ফিমেল একাডেমির অধ্যক্ষ নাজমা বেগম প্রমুখ।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ