জামিন নামঞ্জুর করে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর স্লোগান’ দেওয়ার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ ছামিদুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘আপত্তিকর স্লোগান’ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল আজ। কিন্তু আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন জানান ইমরান এইচ সরকার। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার অন্য আসামি গণজাগরণ মঞ্চের মিছিলে নেতৃত্ব দেওয়া সনাতন উল্লাস আদালতে হাজির ছিলেন।
ইমরানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট প্রকাশ বিশ্বাস। মামলার বাদী গোলাম রব্বানী আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ইমরানের সঙ্গে সনাতনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালত। পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তারা।
গত ৩১ মে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী সিএমএম আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন।
মামলা আমলে নিয়ে ১৬ জুলাই আসামিদের হাজির হতে সমন জারি করে আদালত। ওইদিন আত্মসমর্পণ করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ জামানের আদালত থেকে জামিন নিয়েছিলেন ইমরান ও সনাতন। পরে মামলাটি বিচারের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে বদলি করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
মামলায় বাদী অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গত ২৮ মে রাতে ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের মশাল মিছিলে ‘ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না’, ‘বাংলাদেশ হারেনি, হেরে গেছে হাসিনা’ স্লোগান দেওয়া হয়। এ স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে যে কটূক্তি করা হয়েছে, তাতে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি ক্ষুব্ধ ও তার মানহানি হয়েছে।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ