জাতীয় সংসদ নির্বাচন, ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
নির্বাচন কমিশনে (ইসি) কর্মরত সবার ছুটি বাতিল করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সব কর্মকর্তা ও কর্মচারীর সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন অফিস করতে হবে। ইসির সহকারী সচিব মুহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কার্য সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইসি সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের সুবিধার্থে এবং সাংগঠনিক কাঠামো বহির্ভূত নির্বাচন কমিশনের অধিনস্ত আইডিয়া প্রকল্প এবং হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প ও সরকারি পরিবহন পুলের গাড়ি চালক, প্রধান নির্বাচন কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত স্টাফকে নির্বাচনের ফলাফল প্রকাশ পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন এবং অফিস সময়ের পর অফিসে উপস্থিত থেকে নির্ধারিত দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হলো’।
ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, অফিস আদেশটি আজ (শুক্রবার) থেকেই কার্যকর হয়েছে। এ আদেশ ভোটের ফল প্রকাশ পর্যন্ত কার্যকর থাকবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার ওই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়