জঙ্গি আস্তানায় গ্রেনেড বিস্ফোরণ, কেয়ারটেকার আটক
চট্টগ্রাম প্রতিনিধি
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। ওই বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনস্থলে সাংবাদিকদের ব্রিফিং করেন মুফতি মাহমুদ। এ সময় তিনি এতথ্য জানান।
মুফতি মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব রাত সাড়ে ৩টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশের বাড়িটি ঘিরে রাখে। ৪টার দিকে জঙ্গিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতর থেকে গুলি করতে থাকে। র্যাব পাল্টা গুলি করে। এক পর্যায়ে জঙ্গিরা অবস্থা বেগতিক দেখে ভেতর থেকে পর পর বেশ কয়েকটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়।

তিনি আরো জানান, এখনো ভেতরে বেশ কয়েকটি অবিস্ফোরিত গ্রেনেড রয়েছে। বাড়ির কেয়ারটেকারকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের পরিচালক জানান, গত ২৯ সেপ্টেম্বর বিএসআরএম এর কর্মচারী পরিচয়ে প্রথমে দুজন এ বাড়িতে রুম ভাড়া নেয়। পরে আরো লোক সম্পৃক্ত হয় তাদের সাথে। স্থানীয় ব্যবসায়ী মজাহারুল ইসলাম চৌধুরী কিছুদিন আগে ঘরসহ জায়গাটি কিনে নেন। টিনসেড সেমিপাকা বাড়িটির ৫টি রুম রয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম সাংবাদিকদের বলেন, বাড়ির ভেতরে ৫ জঙ্গির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছি। সকালে কয়েক দফা বোমা বিস্ফোরণের পর মনে হয় না তাদের কেউ আর বেঁচে আছেন।
তিনি বলেন, তবে একতলা বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য রয়েছে। ঢাকা থেকে র্যাবের বোম্ব ডিসপোজাল টিম সকাল সাড়ে ৯টার দিকে জোরারগঞ্জে পৌঁছেছে। তারা বাড়ির ভেতরে তল্লাশি করবে।
নিউজওয়ান২৪/এমএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ