চাকরিতে বয়সসীমা ৩৫-এর জন্য আবারো অবস্থান কর্মসূচি
নিউজ ডেস্ক
ফাইল ছবি
আজ থেকে সরকারি চাকরির বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে দাবি বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
এদিকে, ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সকাল ১১ঘটিকায় উপস্থিত হয়ে কর্মসূচি শুরু করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হয় সেখানকার আন্দোলকারীরা। এমতাবস্থায়, সংগঠনটির একটি প্রতিনিধি দল শাহবাগ থানার কমকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে কর্মকর্তারা জানায়, শারদীয় দূর্গা উৎসবের কারণে শাহবাগ ও সংশ্লিষ্ট এলাকায় কোন কর্মসূচি করা যাবে না।
অতঃপর, থানার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনাসাপেক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনের অনুমতি লাভের পর আন্দোলনকারীরা তাদের কর্মসূচিটি শাহবাগের জাতীয় জাদুঘরের পরিবর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১টা থেকে শুরু করে। তাদের এই অবস্থান কর্মসূচি আজ এবং আগামী কাল অর্থাৎ ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।
উল্লেখ্য, চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ন্যূনতম ৩৫ বছর করার প্রস্তাব করেন বর্তমান মহামান্য রাষ্ট্রপতি এ্যডভোকেট আব্দুল হামিদ চৌধুরী মহান জাতীয় সংসদে স্পিকার থাকাকালীন অবস্থায় ২০১২ সালের ৩১ জানুয়ারি। সেই ২০১২ সাল থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছরে উন্নীত করার দাবি জানিয়ে আসছে সংগঠনটি।
দাবিটি একাধিকবার মহান জাতীয় সংসদে বিভিন্ন সংসদ সদস্য দ্বারা উথাপিত হয়েছে। এদের মধ্যে ছিলেন বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, বেগম খোরশেদ আরা হক, মঈন উদ্দীন খান বাদল, রুস্তম আলি ফরাজি প্রমুখ।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ