চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা
স্টাফ রিপোর্টার
ঢাকা: আগামীকাল (মঙ্গলবার) থেকে বাংলাদেশে হিজরি ১৪৩৭ সনের পবিত্র রমজান মাস শুরু। সোমবার সন্ধ্যায় বাংলাদশের আকাশে চাঁদ দেখা গেছে।
সে মোতাবেক আজ ভোররোতে সেহরি খেয়ে মঙ্গলবার প্রথম রোজা শুরু হবে। তার আগে এশার নামাজের পর মসজিদগুলোতে শুরু হবে খতম তারাবির আয়োজন।
মঙ্গলবার রোজা শুরুর সূত্রে আগামী দুই জুলাই পবিত্র শবে কদর।
আজ ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় ভোর রাত ৩টা ৪৮ মিনিট। আর মঙ্গলবার প্রথম রোজায় ইফতার সন্ধ্যা ছয়টা ৩৮ মিনিটে।
বাংলাদেশের সময়ের হিসাবে এবার প্রতিদিন রোজা রাখার (সংযম পালনের) সময়ের ব্যাপ্তি প্রায় ১৫ ঘণ্টা। তবে মহান আল্লাহর সন্তুষ্টিলাভে মশগুল মুসলমানরা সময়ের পরোয়া না করে বরাবরের মতো এবারও সবগুলো রোজা পালনে সচেষ্ট থাকবেন।
জানা গেছে, এবারও দেশের প্রায় সব মসজিদে একই ধারাবাহিকতায় তারাবিতে কোরান খতম হবে। অর্থাৎ রমজানের প্রথম ৬ দিনে প্রতিদিন দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে বাকি ২১ পারা তিলাওয়াত হবে। এভাবে ২৭ রমজানে লাইলাতুল কদরে (সম্ভাব্য মহিমান্বিত রজনির পাঁচটি বেজোড় রাতের একটি) কোরআন খতম হবে অধিকাংশ মসজিদে। এরপর বাকি দুইটি বা তিনটি রোজায় সুরা তারাবি অনুষ্ঠিত হবে।
অবশ্য মধ্যপ্রাচ্যে সৌদি আরব, আরব আমিরাতসহ অধিকাংশ দেশে চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকেই রোজা শুরু হয়ে গেছে। তবে আমিরাতের প্রতিবেশী কাতারে রোজা বাংলাদশের মতো মঙ্গলবার থেকে শুরু হবে।
তবে চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের অনেক এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে একইদিন অর্থাৎ সোমবার থেকেই রোজা পালন করছেন অনেকে।
নিউজওয়ান২৪.কম/একে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ