গ্রেনেড হামলার রায়ে প্রধানমন্ত্রীর শুকরিয়া আদায়
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার হয়েছে। খুনিরা সাজা পেয়েছে। এজন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
রোববার শরীয়তপুরের শিবচরে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি। গ্রেনেড হামলারও বিচার হয়েছে। ২১ আগস্ট সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের আসামি তারা। একাত্তরে জামায়াত যেমন গণহত্যা চালিয়েছে তারই ধারাবাহিকতায় বিএনপিও গণহত্যা চালিয়েছে। এরা সুযোগ পেলেই মানুষ খুন করে।
শেখ হাসিনা বলেন, এরা শুধু মানুষ হত্যা নয়, দুর্নীতিতেও চ্যাম্পিয়ন। বিএনপি আমলে বাংলাদেশ পাঁচ-পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া লুটপাট, মানি লন্ডারিংয়েও সেরা। বাংলাদেশের টাকা মানি লন্ডারিং করতে গিয়ে কোকো, তারেক ধরা পড়েছে আমেরিকায়। ধরা পড়েছে সিঙ্গাপুরে। আমরা কিছুটা উদ্ধার করেছি।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শামসুদ্দিন খানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, নূরে আলম চৌধুরী লিটন প্রমুখ।
নিউজওয়ান২৪/এএস
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়