কেন্দ্র দখলের জন্যেই আ.লীগ সেনাবাহিনী চায় না: আমির খসরু
নিউজ ওয়ান ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সেনাবাহিনী মোতায়েন ছাড়া অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, আওয়ামী লীগ কেন সেনাবাহিনী মোতায়েনের বিরুদ্ধে আমরা বুঝতে পারছি। তারা আশঙ্কা করছে সেনাবাহিনী থাকলে কেন্দ্র দখল করা যাবে না, আগের রাতে ভোটের বাক্স ভরা যাবে না।
সেনাবাহিনীকে ম্যাজেস্ট্রেসি ক্ষমতা দেয়া হলে ‘মার্শাল ল’ আসবে যারা বলে তাদের জ্ঞান পাপী হিসেবে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ম্যাজেস্ট্রেসি ক্ষমতা মানে বিচারিক ক্ষমতা দেয়া নয়। পুলিশেরও ম্যাজেস্ট্রেসি ক্ষমতা রয়েছে। পুলিশ কি বিচার করে? করে না। সেই রকম সেনাবাহিনীকেও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে যাতে তারা আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারে, জনগণকে রক্ষা করতে পারে।
নির্বাচনের আগে বর্তমান সংসদ ভেঙ্গে দেয়ার পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দাবিও জানান তিনি।
নিউজওয়ান২৪.কম
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়