ঢাকা, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

কাকরাইলে মা-ছেলে হত্যার ঘটনায় অভিনেত্রী আটক

নিউজ ওয়ান টুয়েন্টি ফোর

প্রকাশিত: ০৬:১২, ২ নভেম্বর ২০১৭   আপডেট: ১০:১১, ২ নভেম্বর ২০১৭

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর রমনা থানার কাকরাইলে মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনায় মডেল শারমীন মুক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার ওসি কাজী মাঈনুল।

তিনি জানান, নিহত ছেলের বাবা আবদুল করিমের দ্বিতীয় স্ত্রী মডেল শারমীন মুক্তিকে আটকের পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে বুধবার সন্ধ্যায় কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বিপরীত দিকে গলির ৭৯/১ নম্বর বাসার গৃহকর্তা আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত