কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছেন খালেদা জিয়া
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে ও তাদের মধ্যে ত্রাণ বিতরণ করতে আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ কারণে আগেই কক্সবাজারে পৌঁছেছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়।
জানা গেছে, আজ সকাল ১০টায় গুলশানের বাসবভন থেকে সড়ক পথে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তাঁর গাড়ি বহরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন।
সফরের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবে ইলাহী শামীম জানান, চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের নেতাকর্মীরা উজ্জ্বীবিত। এমনকি সাধারণ মানুষজনও উজ্জ্বীবিত। তাছাড়া, ম্যাডাম যেখানে যান সেখানেই তো জনতার ঢল নামে। আমাদের এখানেও তার ব্যতিক্রম হবে না।
এদিকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খালেদা জিয়ার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।
উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লী পরিদর্শনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ