ওমরাহ শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমরাহ হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশের পথে রওনা হয়েছেন। জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তিনি রওনা হন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চার দিনের এই সফরে সৌদি আরব যান তিনি। এ সময় সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
সৌদি থেকে রওনার সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিমানে ওঠার আগে প্রধানমন্ত্রী মক্কায় জুমার নামাজ আদায় করেন। আগের রাতে ওমরাহ পালন করেন তিনি ও তার সফরসঙ্গীরা।
এর আগে মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সফরে প্রধানমন্ত্রী ছিলেন রিয়াদে কিং সৌদ প্যালেসে।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ব্রা’র দাম ৫ কোটি ডলার, কীসের তৈরি?
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
Not a UFO, but... (Video)
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়