ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ:

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুপুরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৫৫, ৭ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। 

রোববার দুপুর ১২টার পর যে কোনো সময় এ ফলাফল প্রকাশিত হবে। স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
এরই মধ্যে প্রাথমিকভাবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনে পৃথক দুটি তথ্য বিশেষজ্ঞ দল উত্তরপত্রগুলো পুর্নপরীক্ষা সম্পন্ন করেছেন।

গেল ৫ অক্টোবর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী অংশ নেন। সারা দেশে ১৯টি কেন্দ্রের ২৯টি ভেন্যুর ৮১৪টি কক্ষে আয়োজিত হয় পরীক্ষা। ওই সময় স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশিত হবে।

এদিকে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানায়, গেল বছরের চেয়ে এ বছর পরীক্ষার উত্তরপত্রের সংখ্যা কম হওয়ায় পরীক্ষার দিন (শুক্রবার) রাত ১২টার আগেই সব উত্তরপত্র স্বাস্থ্য অধিদফতরে এসে পৌঁছায়। এর পরপরই ওএমআর মেশিনে উত্তরপত্র পরীক্ষার কাজ শুরু হয়ে যায়।

নিউজওয়ান২৪/এমএস

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত