এই নিম্নচাপের নেপথ্যেই কি জলবায়ুর পরির্বতন?
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
ফাইল ছবি
রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ সংস্থা ‘ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ’-এর রিপোর্টে এমনই ইঙ্গিত দেওয়া রয়েছে! যদিও কেন্দ্রীয় আবহাওয়া দফতরের বিজ্ঞানীরা এই নিম্নচাপের সঙ্গে জলবায়ু বদলের সম্পর্ক স্থাপন করছেন না। তারা বলছেন, বর্ষা বিদায়ের পরেও সাগরে নিম্নচাপ তৈরি হয় এবং জোর বাড়িয়ে ঘূর্ণিঝ়ড়ে পরিণত হওয়ার আশঙ্কাও থাকে। অতীতে বহু বছরই এমন ঘটনা লক্ষ করা গিয়েছে।
সাধারণত, নিম্নচাপ স্থলভূমিতে ঢুকে পড়ার পরে দুর্বল হতে শুরু করে দেয়। কিন্তু এ ক্ষেত্রে তেমনটা হচ্ছে না।
কেন্দ্রীয় আবহবিজ্ঞান দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা, নিম্নচাপটি সাগর থেকে খুব বেশি দূরে থাকছে না। ফলে সে ক্রমাগত জলীয় বাষ্পের জোগান পাচ্ছে। তার ফলেই ক্রমাগত বৃষ্টি ঝরাচ্ছে নিম্নচাপটি। তিনি বলেন, ‘নিম্নচাপটি সরে গেলেই বৃষ্টির দাপট কমবে। আজ, শনিবার দক্ষিণবঙ্গে শুধু নদিয়া ও মুর্শিদাবাদে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।’

আবহবিদদের একাংশ জানাচ্ছেন, এ রাজ্য থেকে বর্ষা পাততাড়ি গুটিয়ে নিয়েছে। ফলে এই নিম্নচাপের প্রভাব দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা কম। নিম্নচাপটি রাজ্যের সীমা পেরোলেই দ্রুত আকাশ সাফ হওয়ার সম্ভাবনা রয়েছে। মিলবে হেমন্তের আবহাওয়াও।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ