উত্তরখানে বাসায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫
নিজস্ব প্রতিবেদক
প্রতীকী ছবি
রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হলো।
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ডাবলু মোল্লার (৩৩) মৃত্যু হয়। তার শরীরের ৬৫ শতাংশ পুড়েছিল।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে এ তথ্য জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
এর আগে এ ঘটনায় দগ্ধ আফরোজা আক্তার পূর্ণিমা (৩০), সুফিয়া বেগম (৫০), আজিজুল ইসলাম (৩০) ও মুসলিমা (১৬) মারা যান। পূর্ণিমার দেহের ৮০ শতাংশ এবং বাকিদের দেহের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত শনিবার ভোরে উত্তরখানের ব্যাপারিপাড়ার ১১০/এ-১ নম্বর হোল্ডিংয়ের তিনতলা বাড়ির নিচ তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন।
নিউজওয়ান২৪/এমএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়