ইভিএম ব্যবহারের সুযোগ রেখে আরপিও সংশোধনের অধ্যাদেশ জারি
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
রাজনৈতিক অঙ্গনের একটি অংশের বিরোধিতার মধ্যেই একাদশ সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন হল। মন্ত্রিসভায় অনুমোদনের পর সংসদ অধিবেশন না বসায় বুধবার রাষ্ট্রপতির স্বাক্ষরে সংশোধিত আইনের অধ্যাদেশ জারি হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বুধবার রাতে বলেন, আরপিও সংশোধন অধ্যাদেশে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা হবে।
একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনারদের দেখা করতে যাওয়ার আগের দিনই এ অধ্যাদেশ জারি হল।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আরপিও সংশোধন অধ্যাদেশে মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। দ্রুতই তা জারি হবে। এক্ষেত্রে ইভিএম, অনলাইন মনোনয়নপত্র দাখিল, ঋণখেলাপিদের মনোনয়ন দাখিলের আগ পর্যন্ত পুনঃতফসিলের সুযোগ রাখা হয়েছে।
নিউজওয়ান২৪/এএস
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ