ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর ফোন, শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে ফোন করে সম্প্রতি ভূমিকম্প ও সুনামিতে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফোনালাপে তাদের মধ্যে প্রায় ১০ মিনিট কথোপকথন হয়। এ সময় জীবন ও সম্পদহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া একা নয়; বাংলাদেশও এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কী ধরনের সাহায্য প্রয়োজন তা তিনি জানাতে বলেছেন। এ দুর্যোগে ইন্দোনেশিয়ায় সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত বাংলাদেশ।
উল্লেখ্য, গেল শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর রেশ কাটতে না কাটতেই দেশটির উপকূলীয় শহর পালুতে সুনামি আঘাত হানে। সাগর থেকে ছুটে আসা প্রায় ছয় মিটার (২০ ফুট) উঁচু ঢেউ উপকূলীয় শহরটিতে আছড়ে পড়ে। এতে পালুর বেশিরভাগ বাড়িঘর, হাসপাতাল, শপিংমল ও হোটেল ধসে পড়ে। সুনামিতে একটি সেতু ভেঙে পড়ার পর তা পানির তোড়ে ভেসে গেছে। এছাড়া ভূমিধসে পালুর প্রধান মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।
ধসে পড়া স্থাপনা ও আফটার শকের কারণে উদ্ধার অভিযান ধীরগতিতে হচ্ছে বলে জানিয়েছেন সাহায্যকর্মীরা। এসব ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে জীবিত অবস্থায় আটকা থাকতে পারেন বলেও আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্প ও সুনামিতে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১২০০ জনে দাঁড়িয়েছে।
নিউজওয়ান২৪/টিআর
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়