আ.লীগ নেতাকর্মীদের হাতাহাতি ফ্লাইওভার উদ্বোধন অনুষ্ঠানে
নিউজ ওয়ান টুয়েন্টি ফোর ডেস্ক
কে কাকে বাদ দিয়ে মঞ্চে থাকবেন তা নিয়ে প্রতিযোগিতায় নামলেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ কারণে হয়ে গেলো হাতাহাতি। মগবাজার-মৌচাক ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে থাকা নিয়ে তাদের এই কাণ্ড সমালোচিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে শুরু হয় মঞ্চে ওঠার প্রতিযোগিতা। একসময় তা রূপ নেয় হাতাহাতিতে। পরিস্থিতি উত্তপ্ত ছিল দীর্ঘ ৪০ মিনিটের মতো। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মঞ্চ থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে অতিরিক্ত সচিব মো. রইসউদ্দিন মঞ্চে শুধু এলজিইডির কর্মকর্তা বাদে সবাইকে মঞ্চ ছাড়ার নির্দেশ দেন।
এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মঞ্চে উঠে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বক্তব্য দিলে পরিস্থিতি শান্ত হয়।
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা

ফ্রিতে আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ
ফোনের চার্জ কখনো ফুরাবে না, যদি...
কোরবানির গরু কিনলে ছাগল উপহার
হজ ফরজ হওয়ার পর মাহরাম না থাকলে নারীদের করণীয়