আপিলের অনুমতি পেলেন শফিক রেহমান
স্টাফ রিপোর্টার
ঢাকা: শফিক রেহমানকে আপিল করার অনুমতি দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
তার জামিন খারিজ করে হাই কোর্ট আদেশ দিয়েছিল এর আগে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ওই মামলায় জামিন চেয়ে লিভ টু আপিল করেন শফিক। ওই আপিল সূত্রে আজ (রোববার) প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
এসময় শফিক রেহমানকে তিন সপ্তাহ এবং রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।
শফিকের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। তার সহায়তায় ছিলেন আসাদুজ্জামান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ৭ জুন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে করে। এর বিরুদ্ধে ১৬ জুন লিভ টু আপিল করেন শফিক রেহমান। এরপর চলতি মাসে (১৪ জুলাই) চেম্বার বিচারপতির আদালত শুনানির জন্য তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।
গত বছর যুক্তরষ্ট্রের আদালতে প্রবাসী এক বিএনপি নেতার ছেলেকে কারাদণ্ড দেয়। প্রধানমন্ত্রীর ছেলে জয়কে যুক্তরাষ্ট্রে ‘অপহরণ চেষ্টায়’তার সম্পর্কে তথ্য পেতে এফবিআইয় এজেন্টকে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে। সেই ঘটনার ধারাবাহিকতয় ঢাকায় করা এক মামলায় গত ১৬ এপ্রিল শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। সরকার পক্ষ অভিযোগ করে জয় অপহরণ চেষ্টা ষড়যন্ত্রে জড়িত ছিলেন যায় যায় দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান।
নিউজওয়ান২৪.কম/আরকে
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ